বুধবার, ৩ জুন ২০২৬
অপরাধ ২৩ মে ২০২৬

বাগানবাজার গরুর হাটে চাঁদাবাজি: গ্রেফতারকৃত আ’লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

গতকাল আনুমানিক সন্ধ্যা ৯:২০ মিনিটের সময় বাগানবাজার গরুর হাট থেকে চাঁদাবাজি করার সময় আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মান্নানকে পুলিশ গ্রেফতার করে। পরে বিএনপি নেতা মহিউদ্দিন এমএ ও নয়নের মাধ্যমে পুলিশকে ঘুষ দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, গরুর বাজারে দূর-দূরান্ত থেকে আসা খামারিদের গরু গাড়িতে তোলার জন্য যে ছোট বিট রয়েছে, তা থেকে ২০ টাকার পরিবর্তে ১০০ টাকা চাঁদা দাবি করেন আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মান্নান। যদিও এভাবে চাঁদা নেওয়ার কোনো নিয়ম নেই। এই চাঁদা দাবিকে কেন্দ্র করে মান্নান খামারিদের সাথে বাকবিতণ্ডায় জড়ানোসহ অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন। এমন অবস্থায় বাজারে কর্তব্যরত পুলিশ তাকে গ্রেফতার করে থানায় পাঠানোর প্রস্তুতি নেয়। এই খবর পেয়ে বাজার ইজারাদার ও বিএনপি নেতা মহিউদ্দিন তাকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ ও মহিউদ্দিনের মাঝে টাকা-পয়সা লেনদেন হয়; তবে কত টাকা লেনদেন হয়েছে তা স্পষ্ট বোঝা যায়নি।

এছাড়া মান্নানের বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির বহু অভিযোগ রয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় সে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। ভয়ে তার বিরুদ্ধে কেউ কিছু বলে না। সে এবং তার পরিবারের সদস্যরা স্থানীয়দের সাথে নিয়মিত সন্ত্রাসী আচরণ করে আসছে। প্রায়শই দা, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্থানীয়দের হুমকি-ধামকি দেওয়া হয়। 


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)