বুধবার, ৩ জুন ২০২৬
রাজনীতি ৩১ মে ২০২৬

বাগানবাজারে ছাত্রলীগ কর্মীদের বৈঠকে পুলিশের অভিযান, ছত্রভঙ্গ ১৫০ জনের বেশি নেতাকর্মী

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

গতকাল রাত আনুমানিক ৯টার দিকে বাগানবাজার ইউনিয়নে ছাত্রলীগ কর্মী ও সাবেক চেয়ারম্যান সাজু চেয়ারম্যানের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত রমজান আলীর বাড়িতে পুলিশের অভিযানের ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত ১৫০ জনের অধিক নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রমজান আলীর বাড়িতে ছাত্রলীগের কয়েকজন কর্মী ও সাজু চেয়ারম্যানের ঘনিষ্ঠ অনুসারীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বৈঠকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছিল বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রের অভিযোগ, আলোচনায় সাজু চেয়ারম্যান পুনরায় ইউনিয়ন পরিষদে সক্রিয় হওয়ার পর এলাকায় কীভাবে প্রভাব বিস্তার করা যায়, তা নিয়েও আলোচনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী দাবি করেন, “যদিও বিএনপির কিছু নেতার সমন্বয়ে সাজু চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে বহাল রাখার আলোচনা চলছে, আমাদের মূল লক্ষ্য আগামী স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং সেই অনুযায়ী মাঠ তৈরি করা।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রমজান আলী। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ আসছে এটি সত্য। তবে পুলিশ পৌঁছানোর আগেই আমরা স্থান ত্যাগ করি।”

তিনি আরও বলেন, “এ আয়োজনটি সাজু চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে বসানো কেন্দ্রিক কোনো বৈঠক ছিল না। ঈদ উপলক্ষে পরিচিতদের নিয়ে একটি আড্ডামুখর আয়োজন ছিল। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”

ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)