চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ১ নম্বর বাগান বাজার ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ মঞ্জুরুল ইসলামকে সভাপতি এবং মোঃ আজগর আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট ২০২৬) ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ৩৮ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির তালিকায় সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আব্দুল হোসেন আকাশকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ জসিম উদ্দিন, মোঃ কামাল হোসেন ও আবু নাসের।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন দেলোয়ার হোসেন, কবির হোসেন ও আজিম হোসাইন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনির হোসেন, রফিকুল ইসলাম ও জাকির হোসেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে আমির হোসেন, দপ্তর সম্পাদক পদে হারুনুর রশিদ এবং প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম বাবু দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে মুক্তিযোদ্ধা বিষয়ক, আইন বিষয়ক, মহিলা বিষয়ক, কৃষি বিষয়ক, সমাজকল্যাণ বিষয়ক, সাংস্কৃতিক, শ্রম, অর্থনীতি, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসন, ক্ষুদ্র ঋণ, ক্রীড়া, গণশিক্ষা, স্থানীয় সরকার, আপ্যায়ন, ধর্ম, মানবাধিকার, পরিবেশ ও যোগাযোগ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কয়েকজনকে সহ-কোষাধ্যক্ষ ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম. আবু মনসুর এবং সদস্য সচিব অ্যাডভোকেট ইসহাক আলম মাসুদ স্বাক্ষরিত তালিকায় এ কমিটির অনুমোদনের বিষয়টি উল্লেখ রয়েছে।
নবগঠিত কমিটির নেতারা বাগান বাজার ইউনিয়নে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!