একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা ও ব্যবসায়ী, যিনি “রুপাই ভ্যালী” ফার্মসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে সফলতা অর্জন করেছেন। পাশাপাশি ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও বাগান বাজার ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক হিসেবে সক্রিয় রাজনৈতিক ভূমিকা এবং সমাজসেবায় সম্পৃক্ত রয়েছেন।
মোঃ আব্দুল হালিম —একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা, সংগঠক এবং সমাজসেবায় নিবেদিত প্রাণ; যিনি আধুনিক কৃষি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে চলেছেন।
জন্ম তারিখ: ১৫ আগস্ট ১৯৯৪
পিতা: আবদুল কুদ্দুস
মাতা: বিবি হাজেরা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (অর্থনীতি)
পেশা ও কর্মজীবন:
পেশায় একজন সফল কৃষি উদ্যোক্তা। “রুপাই ভ্যালী” নামক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ৫ একরের একটি আধুনিক কৃষি ফার্ম পরিচালনা করছেন। কৃষি খাতে উদ্ভাবনী উদ্যোগ ও অবদানের স্বীকৃতি হিসেবে Agri-Food Entrepreneur হিসেবে থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য বিষয়ক সম্মেলন 4th Asia Pacific Food System Transformation Meeting - এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।
কৃষি খাতের পাশাপাশি পরিবহন ব্যবসা ও বিভিন্ন চলমান ব্যবসায় বিনিয়োগ রয়েছে। এর আগে চট্টগ্রামে একটি শিপিং কোম্পানিতে International Sales Manager হিসেবে কর্মরত থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবন:
• আহ্বায়ক সদস্য, ফটিকছড়ি উপজেলা ছাত্রদল
• সহ-প্রচার সম্পাদক, ১নং বাগান বাজার ইউনিয়ন বিএনপি
সামাজিক দায়িত্ব:
• সাধারণ সম্পাদক, স্বপ্ন সোসাইটি (নতুন বাজার)
• সহ-সাধারণ সম্পাদক ও অডিট সদস্য, নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
কর্মজীবনের টাইমলাইন:
• ২০১২ সালে ছাত্রদলে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু
• বর্তমান সময়ে একজন তরুণ কৃষি উদ্যোক্তা, সমাজকর্মী, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন
নীরব পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা—এই তিনটি গুণই তাকে আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করেছে।
কোনো সংবাদ পাওয়া যায়নি