বুধবার, ৩ জুন ২০২৬
অপরাধ ১৪ এপ্রিল ২০২৬

মিয়া ড্রাইভারের বাড়িতে জুয়া, মদ ও নারী সংক্রান্ত অনৈতিক কার্যকলাপের অভিযোগ

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চিকনছড়া এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কামাল উদ্দিন প্রকাশ মিয়া ড্রাইভারের অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন।

সম্প্রতি বৃদ্ধ ইউনুস মিয়ার প্রতিবেদন এর পর ‘বাগানবাজার গ্রাফ’-র নিকট আরো কিছু অভিযোগ আসে। যেখানে অভিযোগটি হলো, ঐ এলাকার সোবহান মিয়ার ছেলে,  বুলু ও মোস্তফা—এই দুই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে বিরোধ হয়েছিল। সেই বিরোধ মীমাংসা করার কথা বলে বুলুর কাছ থেকে ৫০ হাজার এবং মোস্তফার কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়।

এরপর ইউনুসের বাড়ির যত ধরনের সমস্যা  হয়েছে, সবকিছুর পেছনে উসকানীদাতা হিসেবে কামাল উদ্দিন (প্রকাশ মিয়া ড্রাইভার) জড়িত ছিল। সে ইউনুস ও তার ছেলে দুলালকে বিভিন্নভাবে বুঝিয়ে-সুজিয়ে প্রায় ২ বছর ধরে সমস্যাগুলো মিমাংসা না করে ঝুলিয়ে রাখে। এ সময়ের মধ্যে গাছ বিক্রি, বাঁশ বিক্রি, দোকান লুটপাট—সবকিছুই মিয়া ড্রাইভারের মাধ্যমে পরিচালিত হয়েছে।

এছাড়াও অভিযোগ আছে যে, প্রতি রাতে মিয়া ড্রাইভারের বাড়িতে জুয়া, মদ, নারী সংক্রান্ত অনৈতিক কার্যকলাপের আসর বসানো হয়। এইসব কর্মকাণ্ডে নিয়মিতভাবে অংশগ্রহণ করে—হলুদিয়া ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ইকবালের ছোট ভাই সুফিয়ান, দক্ষিণ চিকনছড়া বাঘমারার ডিপটুর বড় ছেলে আলমগীর, এবং মিয়া ড্রাইভারের ভাগিনী জামাই নামে পরিচিত এক ব্যক্তি। এছাড়াও একটি পা ভাঙা অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছে, যার নাম জানা যায়নি, সে সুফিয়ানের সঙ্গে থাকে। তাদের সাথে ২–৩টি মোটরসাইকেল (হোন্ডা) এবং আরও প্রায় ৭–১০ জন লোক সবসময় উপস্থিত থাকে। প্রতিদিন সকালের আলো আসার পূর্বেই তাহারা নারীসহ তার বাড়ি থেকে বের হতে দেখা যায়।

স্থনীরা জানান,  সরকার পরিবর্তনের (৫ই আগস্ট) পর থেকেই এ ধরনের কার্যকলাপ চলমান রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে আজ পর্যন্ত আবুল হোসেন (আবু মেম্বার) এবং মিয়া ড্রাইভার একত্রে গ্রামের প্রায় ৫–৭টি পরিবারের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্নভাবে অন্যায় ও অবিচার করে আসছে।

স্থানীয়রা জানান, মিয়া ড্রাইভারকে এলাকায় কেউ কিছু বলতে বা প্রতিরোধ করতে সাহস পায় না। এর প্রধান কারণ হলো তার বিভিন্ন প্রভাবশালী আত্মীয়স্বজন রয়েছে। তিনি মহি উদ্দিনের ফুফাতো ভাই, লোকমানের খালাতো ভাই এবং জাহাঙ্গীরের দুলাভাই। এছাড়াও তার শালাদের একটি বড় গ্রুপ এবং খালাতো ও মামাতো ভাইদের একটি শক্তিশালী ‘মহিউদ্দিন গ্যাং’ নামে দল রয়েছে, যার মধ্যে নবী ও মহি উদ্দিনের নাম উল্লেখযোগ্য। মিয়া ড্রাইভারের বড ছেলে পুলিশে চাকুরী করার সুবাদে সহজেই থানার পুলিশ মেনেজ হয়ে যায় ।

এই প্রভাব ও বাহিনীর কারণে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। চিকনছড়া গ্রামের প্রায় প্রতিটি বাসিন্দাই তার কর্মকাণ্ডে অতিষ্ঠ, কিন্তু ভয়ের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছে না।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)