বুধবার, ৩ জুন ২০২৬
অভিযোগ ১৪ মে ২০২৬

‘যেখানে পাবেন, মেরে ফেলবেন’ – হুমকি, শাহরিয়ার নাফিজ শুভকে

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘প্রতিবাদী হাতেখড়ি’ নামের একটি আইডি থেকে শাহরিয়ার নাফিজ শুভকে উদ্দেশ্য করে অপ্রচার, অশ্লীল ভাষায় গালাগালি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, গতকাল ওই আইডি থেকে করা একটি পোস্টে শাহরিয়ার নাফিজ শুভকে লক্ষ্য করে “যেখানে পাবেন ফেলবেন” উল্লেখ করে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্যও করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘প্রতিবাদী হাতেখড়ি’ নামের ফেসবুক আইডিটি পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে, এটি বাগানবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে পরিচালিত হচ্ছে। আইডিটিতে এখন পর্যন্ত চারটি পোস্ট করা হয়েছে। এর মধ্যে দুটি পোস্ট ‘বাগানবাজার গ্রাফ’ এর এডমিন সন্দেহে শাহরিয়ার নাফিজ শুভসহ আরো দুইজনকে লক্ষ্য করে করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাকি দুটি পোস্টেও হুমকিসংক্রান্ত বক্তব্য রয়েছে।

এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন স্থানীয় রাজনৈতিক কর্মীর সঙ্গে কথা হলে তারা ধারণা প্রকাশ করেন, আইডিটি স্থানীয় রায়হান অথবা ইসমাইল নামে দুজনের নিয়ন্ত্রণে থাকতে পারে। তাদের দাবি, ওই ব্যক্তিরা এলাকায় ‘বাগানবাজার গ্রাফ’ এর এডমিন বা তথ্যদাতা সন্দেহে বিভিন্ন নেতাকর্মীদের নানাভাবে হুমকি দিয়ে আসছেন।

এদিকে শাহরিয়ার নাফিজ শুভ অভিযোগ করেন, রায়হান তাকে দীর্ঘদিন ধরে ফেসবুক কমেন্ট ও ইনবক্সে বিভিন্ন ধরনের অপবাদ, উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় তিনি ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ২ নম্বর ওয়ার্ডের রায়হান জানায়, তিনি এই ব্যাপারে নিশ্চিত নয় কে বা কাহারা এটি নিয়ন্ত্রণ করে, তবে তিনি ধারনা করেন এটি আব্দুল হালিম নিয়ন্ত্রণ করে। কিন্তু এই আইডি থেকে আব্দুল হালিমকে নিয়েও অপ্রচার করা হয়েছে।

 


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)