বুধবার, ৩ জুন ২০২৬
অভিযোগ ২৪ মে ২০২৬

বিএনপি নেতা মনির ড্রাইভার ও আওয়ামী লীগ নেতা আনোয়ার ড্রাইভার বিদ্যুতের আশ্বাস দিয়ে ৮৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে শান্তিনগর গ্রাম থেকে

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১ নম্বর বাগানবাজার ইউনিয়নের শান্তিনগর অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রকাশ্য প্রতারণা ও অর্থলুটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষায়, এটি “একটি সংগঠিত প্রতারণা চক্রের কাজ”—যার নেতৃত্বে রয়েছেন দুই পরিচিত রাজনৈতিক ব্যক্তি:  বিএনপি নেতা মনির ড্রাইভার ও আওয়ামী লীগ নেতা আনোয়ার ড্রাইভার, যিনি সাবেক চেয়ারম্যান রুস্তম আলীর চাচাতো ভাই ও চেয়ারম্যান সাজুর ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

২০২২ সালে সাজু চেয়ারম্যান নির্বাচনের পর এ দু’জন শান্তিনগরের ৮৮ পরিবারকে বিদ্যুতের স্বপ্ন দেখিয়ে প্রতিটি পরিবার থেকে ১,০০০ টাকা করে মোট প্রায় ৮৮ হাজার টাকা আদায় করে। কিন্তু বিদ্যুৎ তো আসেনি, বরং উড়োজাহাজ হয়েছে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা।

যা আরও ভয়ঙ্কর উঠে এসেছে— পল্লী বিদ্যুৎ সমিতির কেউই কখনো এলাকায় আসেনি। কোনো প্রকল্প অনুমোদিত হয়নি। কোনো নথি নেই। কোনো টেন্ডার নেই। তবুও টাকা উঠেছে—এবং তা উঠেছে রাজনৈতিক পরিচয়ের ‘বলে’। 

স্থানীয়দের অভিযোগ— বিদ্যুতের ব্যাপারে তাদের  প্রশ্ন তুললেই হুমকি প্রদান করেন, টাকা ফেরত চাইলে ভয়ভীতি দেখান,  কেউ প্রতিবাদ করলে মারধর পর্যন্ত করা হয়েছে, বর্তমানে বিএনপির প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা রাখতে চেষ্টা চলছে।

একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যুৎ দিয়ে সাহায্য করবে বলে আশা দেখিয়েছিল। এখন বুঝছি—এটা একটা পরিকল্পিত ডাকাতি ছিল।”

আরেকজন বলেন, “এরা দুই দলই করে—একজন বিএনপি, একজন আওয়ামী লীগ—কিন্তু কাজ একটাই, মানুষের টাকা লুট।”

স্থানীয়দের ধারণা, রাজনৈতিক পরিচয়ের দুর্বল ব্যবহারের কারণে দীর্ঘদিন ধরেই এসব অনিয়ম চলে আসছে, কিন্তু কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস করে না।

বর্তমানে ৮৮ পরিবার বিদ্যুতের আলো না পেয়ে, প্রতারণার অন্ধকারে দিন কাটাচ্ছে। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের  হস্তক্ষেপ, অর্থ ফেরত এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে কঠোর দাবি জানিয়েছেন। 

 


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)