আজ সন্ধ্যা আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ডিবি পুলিশের অভিযানে বাগানবাজারের বাংলাবাজার এলাকা থেকে রফিক নামে এক যুবককে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক রফিক মকবুল মেম্বারের ছেলে এবং ১নং বাগানবাজার ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের ছোট ভাই। একই সঙ্গে তাদের পরিবারের সঙ্গে মহিউদ্দিনের পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও স্থানীয়ভাবে জানা গেছে।
স্থানীয়দের দাবি, রফিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে ব্যবসায়িক অংশীদার হিসেবে লোকমানের ভাতিজা শাহীনসহ আরও কয়েকজন কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।
তবে আটককৃত রফিকের কাছ থেকে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।