মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ২৫ জুলাই ২০২৬

আলমগীর–বাহার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

ফটিকছড়ির আঞ্চলিক সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক ফটিকছড়ি খবর-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপজেলা বিএনপির দুই প্রভাবশালী নেতা— সংসদ সদস্য সারোয়ার আলমগীর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার-এর মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব এখন প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য সম্প্রতি প্রকাশ্য রূপ নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ মে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। ওই সভায় সারোয়ার আলমগীরের অনুসারীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার ও তাঁর অনুসারীরা।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য ও বক্তব্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে উভয় নেতাও পৃথক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাপ্তাহিক ফটিকছড়ির প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দ্বন্দ্ব দ্রুত নিরসন না হলে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রতিবেদনে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেন, তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং ভবিষ্যতেও দায়িত্ব পালন করতে চান। রাজনৈতিক দলে নেতৃত্বের প্রতিযোগিতা স্বাভাবিক হলেও তা যেন দলের ক্ষতির কারণ না হয় বলে তিনি মন্তব্য করেন। তবে দ্বন্দের বিষয়ে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফরের বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী দল গঠনের প্রক্রিয়ায় মতপার্থক্য থাকতে পারে, তবে তা সাংগঠনিকভাবে সমাধান হওয়া উচিত।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!