মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
অভিযোগ ৩ আগস্ট ২০২৬

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর নির্ধারণে দুই সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, তদন্তের দাবি সাবেক ছাত্রদল নেতা জয়নাল মোহাম্মদের

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণ সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ায় সরকারি নথি জালিয়াতির অভিযোগ তুলে আরও দুই সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জয়নাল মোহাম্মদ।

আজ (সোমবার)  নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেন, সাবেক চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণে কথিত নথি জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারেন। তিনি এ দুই কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জয়নাল মোহাম্মদ তার পোস্টে উল্লেখ করেন, আনোয়ার পাশা বর্তমানে বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফরিদা খানম চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বে রয়েছেন। তার অভিযোগ, প্রভাবশালী অবস্থানের কারণে তারা একের পর এক পদোন্নতি পেয়েছেন।

স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, ফরিদা খানমের বিরুদ্ধে অতীতে সরকারি জমি লিজ, তহবিল ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সেগুলো তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো অনিয়ম বা ফাইল জালিয়াতি হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা উচিত।

আবেদিন জয়নাল মুহাম্মদ-র ফেসবুক পোস্ট

অন্যদিকে সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলে জয়নাল মোহাম্মদ দাবি করেন, তিনি পর্দার আড়াল থেকে সদর দপ্তর নির্ধারণের প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার ভাষ্যমতে, প্রায় দুই লাখ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এ বিষয়ে সরকারি নথি জালিয়াতির অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন।

পোস্টে তিনি বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলা নিয়ে অতীতে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তিনি জনগণের প্রত্যাশার আলোকে সদর দপ্তর নির্ধারণে স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে উত্তরাঞ্চলে আন্দোলন, মানববন্ধন, সড়ক অবরোধ ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ ইস্যুতে ইতোমধ্যে হাইকোর্টেও রিট আবেদন হয়েছে এবং প্রশাসনিক নথি ও মানচিত্র নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!