মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
অভিযোগ ২১ মে ২০২৬

দক্ষিণ হলুদিয়ায় সমাজের সদ্দারের বিরুদ্ধে বিচার বাণিজ্যের অভিযোগ

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাগানবাজার দক্ষিণ হলুদিয়া নতুন মসজিদ সমাজের সদ্দার মো. আব্দুল ছাত্তার মিয়ার বিরুদ্ধে বিচার বাণিজ্য ও আমানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ থেকে ১০ মাস ধরে সমাজের সদ্দারের দায়িত্ব পালন করে আসছিলেন মো. আব্দুল ছাত্তার মিয়া। এ সময় মো. রহমান মিস্তিরির একটি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ৫০ হাজার টাকা ছাত্তার সদ্দারের কাছে জমা রাখা হয়। অভিযোগ রয়েছে, বিরোধের সমাধান হলে ওই টাকা জায়গার মালিককে পরিশোধ করা হবে—এই শর্তে টাকা জমা নেওয়া হয়েছিল।

পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন মেম্বারের মাধ্যমে জায়গা সংক্রান্ত বিরোধের সমাধান হয়ে যায়। এরপর ভুক্তভোগী মো. রহমান মিস্তিরি সদ্দার মো. আব্দুল ছাত্তার মিয়ার কাছে জমা রাখা ৫০ হাজার টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রহমান মিস্তিরি সমাজে ৫০০ টাকা তলবানা দিয়ে সদ্দারের বিরুদ্ধে বিচার দাবি করেন। পরে সমাজের লোকজন বিষয়টি নিয়ে বৈঠকে বসলে সকলের সামনে ছাত্তার সদ্দার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

তবে পরে কল রেকর্ড ও সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে টাকা গ্রহণের বিষয়টি উঠে আসে বলে দাবি করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, এরপরও সমাজবাসীর রায়কে তিনি গুরুত্ব দেননি এবং বৈঠকে উপস্থিত লোকজনের সঙ্গে হামকি-ধামকিমূলক আচরণ করেন। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব খাটানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মো. আব্দুল ছাত্তার মিয়া ৭নং ওয়ার্ড কৃষক দলের সহ-সভাপতি পদে রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. আব্দুল ছাত্তার মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!