মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ১৯ জুলাই ২০২৬

উপজেলা সদর নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভূজপুরে ইউএনওর আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত রাখার দাবি

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণ নিয়ে চলমান বিরোধের মধ্যে এবার উত্তরাঞ্চলের জনগণের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলম মাসুদ চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে সদর দপ্তরের স্থান চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভূজপুর ইউনিয়নে ভাড়া অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের অবস্থান নিয়ে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। গণশুনানির সুপারিশ অনুযায়ী সদর দপ্তর যৌক্তিক ও জনগণের জন্য সুবিধাজনক স্থানে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, নতুন উপজেলার সদর দপ্তরের স্থান এখনো চূড়ান্ত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আগামী ২০ জুলাই ২০২৬ থেকে ভূজপুর ইউনিয়নের ভাড়া অফিসে ইউএনওর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে চলমান বিরোধ আরও জটিল হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

এ কারণে, সদর দপ্তরের স্থান নির্ধারণে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভূজপুরে ইউএনওর আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি জনস্বার্থ, শান্তি-শৃঙ্খলা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনগণের পক্ষে দাখিল করা এই আবেদনটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলম মাসুদ স্বাক্ষর করে জেলা প্রশাসকের কাছে জমা দেন। আবেদনটির অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!