মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
"Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
"Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

উপরে ডান দিকে মেনুতে ট্যাপ করুন
"Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ২৬ মার্চ ২০২৬

দায়িত্বশীল কোন ব্যাক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ শুধুমাত্র তার সম্মান ক্ষুন্ন করে না, পুরো সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে

মোঃ জাকির হোসেন
মোঃ জাকির হোসেন
সমাজকর্মী

মাঝে মাঝে মনে হয়, আমাদের সংগঠনটাকে নিয়ে বাইরে থেকে যেভাবে বিচার করা হয়, সেটা পুরো বাস্তবতাটা তুলে ধরে না। একটা বড় সংগঠন—অনেক মানুষ, অনেক স্তর—সবাইকে এক মাপে মাপা কি ঠিক?

আমাদের এখানে শুধু কমিটিতেই দুই-আড়াইশো মানুষ আছে। এর বাইরেও অনেক কর্মী-সমর্থক আছে, যারা বিভিন্নভাবে জড়িত। এত মানুষের ভেতরে সবার কাজ, সবার চিন্তা, সবার আচরণ তো এক রকম হবে না—এটাই স্বাভাবিক। কেউ ভালো কাজ করবে, কেউ ভুলও করতে পারে। কিন্তু সেই ভুলটা কি পুরো সংগঠনের নামে চলে যাবে?

অনেক অভিযোগের কথা শুনি—বিশেষ করে মাদক বা এই ধরনের বিষয় নিয়ে। আমার প্রশ্ন খুব সোজা—যারা অভিযোগ করছেন, তারা যদি নির্দিষ্ট করে প্রমাণসহ সামনে আসেন, তাহলে বিষয়টা পরিষ্কারভাবে দেখা যেত। অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেটাকে প্রমাণসহ বলা আর শুধু ছড়িয়ে দেওয়া—এই দুইটার মধ্যে পার্থক্য তো আছেই।

আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারো বিরুদ্ধে অভিযোগ সত্য হলে তার দায় সে নিজেই নেবে। তার সংশোধন হওয়া উচিত। আর যদি অভিযোগ মিথ্যা হয়, তাহলে সেটারও একটা প্রতিকার থাকা দরকার—কারণ ভিত্তিহীন অভিযোগ শুধু একজন মানুষকে না, তার পরিবার, তার সম্মান—সবকিছুকে প্রভাবিত করে।

একটা কথা বারবার মনে হয়—একজন মানুষের কাজের জন্য পুরো সংগঠনকে দায়ী করলে, যারা ভালো কাজ করছে তাদের প্রতি এটা অন্যায় হয়ে যায়। তারা তো তাদের জায়গা থেকে সৎভাবেই কাজ করে যাচ্ছে।

আমি চাই, আমাদের ভেতরে যেমন শুদ্ধতা থাকুক, তেমনি বাইরে থেকেও যেন বিচারটা একটু ন্যায্য হয়। সমালোচনা হোক, কিন্তু সেটা যেন সত্যের ওপর দাঁড়িয়ে হয়। আর যদি কোথাও ভুল থাকে, সেটা ঠিক করার জায়গাটাও আমাদের খোলা রাখা উচিত।

শেষ পর্যন্ত, আমরা সবাই মানুষ—ভুল হতে পারে। কিন্তু সেই ভুলকে কীভাবে দেখি, আর কীভাবে ঠিক করি—সেখানেই আসল পরীক্ষা।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)