মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ২৭ জুলাই ২০২৬

একরামকে ‘দক্ষিণের দালাল’ আখ্যা দিয়ে নেটিজেনদের ক্ষোভ

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণ ইস্যুতে ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরাম-এর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেক নেটিজেন তাকে ‘দক্ষিণের দালাল’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত ৯ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিওতে একরাম স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর-এর সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা দেন।

ভিডিওতে তিনি বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণ কিংবা গেজেটে দাড়ি-কমা পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এ বিষয়ে কোনো পরিবর্তন আনতে হলে সংসদ সদস্যের মাধ্যমেই প্রধানমন্ত্রীর কাছে দাবি-দাওয়া উপস্থাপন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

একই ভিডিওতে তিনি স্থানীয় সংসদ সদস্যকে ‘হাজার কোটি টাকার মালিক’ উল্লেখ করে বলেন, তাঁর মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়। পাশাপাশি সম্প্রতি কয়েকটি সরকারি কাজের টেন্ডার পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই এক সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, “যেখানে গেজেট হয়েছে, সেখানে যদি সমুদ্রও হয়, সেখানেই সদর হবে না।” পরদিন ২৬ জুলাই তিনি আরও বলেন, “উত্তর উপজেলা হয়েছে, সেটা হয়ে গেছে। আমরা আলোচনার মাধ্যমে এর স্থান নির্ধারণ করবো।”

এদিকে উত্তর ফটিকছড়ির সদর দপ্তর গণশুনানির সুপারিশ অনুযায়ী যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে হরতাল, সড়ক অবরোধ, গণসমাবেশ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন উত্তরাঞ্চলের বাসিন্দারা। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে সদর দপ্তর অবশ্যই উত্তরাঞ্চলের কেন্দ্রীয় ও যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে।

এমন পরিস্থিতিতে একরামের বক্তব্য উত্তরাঞ্চলের আন্দোলনরত জনগণের একাংশের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফেসবুকে অনেক নেটিজেন দাবি করেন, তাঁর বক্তব্য স্থানীয় সংসদ সদস্যের অবস্থানকেই সমর্থন করছে এবং উত্তরাঞ্চলের চলমান আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক।

বর্তমানে উত্তর ফটিকছড়িতে স্থানীয় নেতৃত্বের প্রশ্নটিও আলোচনায় এসেছে। অনেকের মতে, উত্তরাঞ্চলের ন্যায্য দাবি আদায়ে উত্তরাঞ্চল থেকেই শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। এই প্রেক্ষাপটে একরামের বক্তব্যকে অনেকেই ‘দক্ষিণের পক্ষে অবস্থান’ হিসেবে ব্যাখ্যা করছেন।

ভিডিওটির মন্তব্যের ঘরে অসংখ্য ব্যবহারকারী একরামকে ‘দক্ষিণের দালাল’ আখ্যা দিয়ে মন্তব্য করেছেন। তাদের দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের কারণেই তিনি স্থানীয় সংসদ সদস্যের অবস্থানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!