ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরাম ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালন করা হবে। তাদের দাবি, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণে জনস্বার্থ, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপন করতে হবে।
সংগঠনের নেতারা জানান, যৌক্তিক দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশায় এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!