বুধবার, ৩ জুন ২০২৬
অপরাধ ২৮ মে ২০২৬

গ্রাফ-র এডমিন সন্দেহে জসীম মেম্বারের সেল্টারে সন্ত্রাসী মনির ও সোহাগ শাহরিয়ার নাফিজ শুভ-কে মারধর করে

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

আজ রাত ৯ টায় বাংলা বাজারে জসিম মেম্বারের কর্মী মনির ও সোহাগ শাহরিয়ার নাফিজ শুভকে বাগানবাজার গ্রাফ-র এডিমন সন্দেহে আক্রণ ও হয়রানির স্বীকার হয়।

জানা যায়, শাহরিয়ার নাফিজ শুভ সহপাঠীদের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করার জন্য বাংলা বাজার গেলে তাকে জসিম মেম্বারের সন্ত্রাসী ও মাদককারবারী মনির ও সোহাগ ঘেরাও করেন আরো কয়েকজন সন্ত্রাসী নিয়ে। তার সাথে মাইরমুখী আচরণ করে,  তার মোবাইল ১ ঘন্টার জন্য জব্দ করে এবং তার মোবাইলে ‍গ্যালারি, ফেসবুক, মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যাচাই করে।

মনির তাকে দুটি থাপ্পর দেয় এবং তাকে বিভিন্ন প্রশ্ন করেন,  সে নিদিষ্ট কিছু লোকের সাথে কেনো যোগাযোগ রাখে ? তাকে নিষেদ করা হয় যেনো কারোর সাথে কোনো যোগাযোগ না রাখা হয়।

এই ব্যাপারের জসিম মেম্বারের নিকট জানতে চাওয়া হলে, তিনি কোনো জবাব দেন নি। তবে শাহরিয়ার নাফিজ বলেন, তার ধারনা জসিম মেম্বারের সেল্টারেই তাহারা তাকে আক্রমণ করে। তাদের পরিস্থতি এমন ছিলো যে, তাদের জসিম মেম্বার থেকে সেল্টার আছে, গ্রাফ এর সাথে বিন্দু পরিমাণ কোনো নমুনা পেলে মেরে হাত-পা ভেঙ্গে দিতে।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)