মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ১২ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন গড়ে তোলা হবে: সরোয়ার আলমগীর

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

ফটিকছড়িতে একটি আধুনিক ও পরিকল্পিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ফটিকছড়ির বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়নের সুযোগ, স্থানীয় সম্পদ ও সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ফটিকছড়িতে একটি আধুনিক ইকোনমিক জোন গড়ে তোলার পরিকল্পনা ও প্রয়োজনীয়তার কথা বিডা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন এমপি সরোয়ার আলমগীর।

সাক্ষাতে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ফটিকছড়ির সম্ভাবনা যাচাইয়ে দ্রুত একটি কমিটি গঠন করে সার্ভে টিম পাঠানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এমপি সরোয়ার আলমগীর বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে তাঁর দূরদর্শী পরিকল্পনা ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিচ্ছে।

আজ তাঁর সঙ্গে সাক্ষাতে ফটিকছড়ির বিপুল বিনিয়োগ সম্ভাবনার বিষয়টি তুলে ধরেছি।

তিনি বলেন, ফটিকছড়িতে একটি আধুনিক ইকোনমিক জোন গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে সেই স্বপ্নের অভিযাত্রা শুরু হলো।

বিডার সার্ভে ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে আমরা দ্রুত এই উদ্যোগকে বাস্তব রূপ দেওয়ার পথে এগিয়ে যেতে চাই।

ফটিকছড়িতে ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হলে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির ব্যাপক বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!