মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ১৩ মে ২০২৬

সারোয়ার আলমগীরের আপিল শুনানি এখনো হয়নি

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীর মধ্যে চলমান আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে। জামায়াত মনোনীত প্রার্থী নুরুল আমিনের করা আপিল এখনো পূর্ণাঙ্গ শুনানিতে ওঠেনি। তবে আপিল সংশ্লিষ্ট একটি পৃথক আবেদন নিয়ে শুনানি হয়েছে আপিল বিভাগে।

বিএনপিপন্থী আইনজীবী এডভোকেট ইউসুফ আলম মাসুদ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরের দায়ের করা একটি “Application for Modification of Order” বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দেওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, জামায়াত মনোনীত প্রার্থী নুরুল আমিনের মূল আপিলও পূর্ণাঙ্গ শুনানির জন্য প্রস্তুত করা হচ্ছে। আপিল বিভাগের সুবিধাজনক সময়ে শুনানি ও নিষ্পত্তি হবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিভ্রান্ত না হওয়ার এবং প্রকৃত তথ্য জেনে বক্তব্য দেওয়ার আহ্বান জানান এ আইনজীবী।

এর আগে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশন ও আদালতে একাধিক আইনি প্রক্রিয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তা প্রথমে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ তুলে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন এবং সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণ ও ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সেই লিভ মঞ্জুর করেন।

তখন আদালত জানান, সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা যাবে না।

আদালতে নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। অন্যদিকে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!