মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ১৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি বরদাশত করা হবে না, আলোচনায় সভায় এমপি সরোয়ার

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

দলের অভ্যন্তরে লুকিয়ে থাকা চাঁদাবাজ, অনুপ্রবেশকারী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ড বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধের সাথে নিজের ভাই জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

একই সাথে তিনি ইসলাম ও ন্যায়বিচার অনুসরণকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করার জন্যও দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন। গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই দলের ভেতরে অনুপ্রবেশকারী ও চাঁদাবাজদের অনতিবিলম্বে দল ছাড়ার নির্দেশ দিয়ে এমপি সরোয়ার আলমগীর বলেন, আমাদের দলের ভেতর কিছু চাঁদাবাজ ঢুকে গেছে। তাদের বলবো আপনারা বেরিয়ে যান। আল্লাহর ওয়াস্তে আপনারা দল থেকে বেরিয়ে যান। ফটিকছড়িতে বিএনপি, কৃষকদল, যুবদল বা ছাত্রদল কোনোটিতেই না থাকলে দলের কিছু হবে না।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী এবং নাজিম উদ্দীন শাহীন। এছাড়াও ফটিকছড়ি উপজেলা, পৌরসভা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!