আপনি কি লগআউট করতে চান?
এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।
হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।
বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে মনোনীত হয়েছেন বেলাল হোসেন নয়ন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অনুমোদনসংক্রান্ত নথিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বোর্ডের নথিতে বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বেলাল হোসেন নয়নের নাম উল্লেখ করা হয়েছে। একই কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধির নামও উল্লেখ রয়েছে।
দ্বিতীয় মেয়াদে সভাপতি মনোনীত হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বেলাল হোসেন নয়ন।
পোস্টে তিনি বলেন—
“আলহামদুলিল্লাহ!
দ্বিতীয় মেয়াদে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, চট্টগ্রাম-০২ ফটিকছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সরোয়ার আলমগীর ভাইকে।”
বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদনসংক্রান্ত চিঠিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। নথিতে কমিটির মেয়াদ ও সদস্যদের দায়িত্ব পালনের বিষয়েও উল্লেখ করা হয়েছে।
বেলাল হোসেন নয়নের দ্বিতীয় মেয়াদে সভাপতি মনোনীত হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়নে নতুন কমিটি কী ধরনের ভূমিকা রাখে—সেদিকেও নজর থাকবে সংশ্লিষ্টদের।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!
আপনি যদি চুপ থাকেন,
আপনার হয়ে কে কথা বলবে?
গ্রাফ ফোরামে লগইন করুন। নির্ভয়ে আপনার মতামত প্রকাশ করুন।
অ্যাকাউন্ট নেই? এখনই যোগ দিন — বিনামূল্যে