মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
নির্যাতন ৩০ জুলাই ২০২৬

শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে নবম শ্রেণির ছাত্রীর বিষপান

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে মা ও পালক পিতার দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আয়েশা (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সে চিকিৎসা নিয়ে আশঙ্কামুক্ত রয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার অধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ চিকনছড়া গ্রামে। ভুক্তভোগী আয়েশা স্থানীয় চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার জন্মদাতা পিতার মৃত্যুর পর প্রায় আট বছর আগে তার মা আনোয়ারা বেগম আবদুল বারেক ড্রাইভারের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই আয়েশা মায়ের সঙ্গে পালক পিতার সংসারে বসবাস করে আসছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আয়েশার বয়স যখন প্রায় ছয় বছর, তখন তার মা দ্বিতীয় বিয়ে করেন। অভিযোগ রয়েছে, সে সময় আয়েশার নানির বাড়িতে তার নামে থাকা প্রায় দেড় লাখ টাকা মূল্যের তিনটি গরু বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করেন পালক পিতা আবদুল বারেক। পরে দীর্ঘদিন ধরে মা ও পালক পিতা বিভিন্ন অজুহাতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। প্রতিনিয়ত অপমান, ভয়ভীতি ও মারধরের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আয়েশা। একপর্যায়ে এসব সহ্য করতে না পেরে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

বিষপানের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর বর্তমানে সে আশঙ্কামুক্ত এবং শারীরিকভাবে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!