মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
মাদক ৩১ আগস্ট ২০২৬

বাগানবাজার মাদকবিরোধী অভিযানে ২নং ওয়ার্ডের নুর আলম ও জাহাঙ্গীর মাদক সেবনরত অবস্থায় আটক

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

ফটিকছড়ি উত্তর উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে বাগানবাজারের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৩০ আগস্ট) রাত ১০টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অভিযানে ভূজপুর থানা পুলিশ সহযোগিতা করে।

আটক ব্যক্তিরা হলেন—বাগানবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদিউজ্জামানের ছেলে নুর আলম (৪০) এবং শোভনছড়ির মৃত আবদুর ছোবহানের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬)।

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে তাদের ইয়াবা ও দেশীয় চোলাই মদ সেবনের সময় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আটক দুই ব্যক্তির কাছ থেকে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!