মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
সমাজকর্ম ১২ আগস্ট ২০২৬

“মাত্র ১৮৭ টাকায় কীভাবে সংসার চলে?”—চা-শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে রবিউল হাসান তানজিম

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চা-শ্রমিকদের দৈনিক মজুরি, ভূমি ও বাসস্থানের অধিকার এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নেতা রবিউল হাসান তানজিম।

বুধবার (১২ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে একজন চা-শ্রমিক মাত্র ১৮৭ টাকা দৈনিক মজুরি পান। অথচ এক কেজি চালের দাম ৭০ থেকে ৮০ টাকা। এই বাস্তবতায় ১৮৭ টাকা দৈনিক মজুরিতে একজন শ্রমিকের সংসার চালানো অত্যন্ত কঠিন।

রবিউল হাসান তানজিম প্রশ্ন তুলে বলেন, “মাত্র ১৮৭ টাকায় কীভাবে সংসার চলে? মানবতা আজ কোথায়—এই প্রশ্ন আমাদের করতেই হবে।”

তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকদের হাতে ১৮৭ টাকা মজুরি দেওয়া হলেও সরকারের কাছে ৫৬০ টাকা মজুরি দেখানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

চা-বাগানে শ্রমিকদের নিজেদের তৈরি ঘরের জন্য দৈনিক ৭৮ টাকা ঘরভাড়া এবং ওষুধ বাবদ ৭ টাকা ৫০ পয়সা কর্তনের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। শ্রমিকদের নিজেদের শ্রম ও অর্থে তৈরি ঘরের জন্য এ ধরনের কর্তনকে অমানবিক উল্লেখ করে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

রবিউল হাসান তানজিম বলেন, প্রজন্মের পর প্রজন্ম চা-বাগানে শ্রম দিয়ে দেশের অর্থনীতি ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন চা-শ্রমিকরা। কিন্তু তাদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই তাদের ওপর চলমান শোষণ ও বৈষম্য বন্ধ করে ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।

চলমান চা-শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, চা-শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের সঙ্গে তিনি সংহতি প্রকাশ করছেন এবং সর্বাত্মকভাবে তাদের পাশে থাকার অঙ্গীকার করছেন।

চার দফা দাবি

বিবৃতিতে রবিউল হাসান তানজিম চা-শ্রমিকদের জন্য চারটি দাবি তুলে ধরেন—

  • দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ;
  • ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল;
  • চা-শ্রমিকদের ভূমি ও বাসস্থানের অধিকার নিশ্চিত করা;
  • চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজন করা।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!