মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
মাদক ১৫ মে ২০২৬

দাঁতমারায় বালুটিলার স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ অভিযানে মাদককারবারী আটক দুইজন, একজন পালিয়ে যাওয়ার দাবি

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে দুই কথিত মাদককারবারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি করেছে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা।

বুধবার (১৪ মে) রাতে দাঁতমারা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রুহুল আমিন ও সাবেক ছাত্রদল নেতা এম. নুরুল আফছার আলীর নেতৃত্বে ১ নম্বর বালুটিলা ওয়ার্ডের কুমিল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে বালুটিলা ওয়ার্ড ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মী অংশ নেন। পরে আটক দুই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা এম. নুরুল আফছার আলী বলেন, “পাশের সুবলছড়ি গ্রামে মাদক বিক্রি করে ফেরার পথে তিনজনের অবস্থানের তথ্য পাই। পরে ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মীকে তাদের আটক করতে বলি। এ সময় একজন পালিয়ে যায়। পরে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

আটক দুজন হলেন রিপন মিয়া (২৫) ও মান্নান মিয়া (৩৫)।

স্থানীয়দের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির কিছু নামধারী নেতার ছত্রছায়ায় তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে রাজনীতিবিদ ও আইনজীবী এডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন, “মাদকের বিরুদ্ধে প্রত্যেক গ্রামে এক বা একাধিক টিম কাজ করা প্রয়োজন। মাদক কারবারিদের ধরে সরাসরি পুলিশে সোপর্দ করতে হবে। বালুটিলা ওয়ার্ডে যারা এই কাজটি করেছেন তাদের ধন্যবাদ জানাই।”

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!