বাগানবাজার ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। (সোমবার) আনুমানিক ১২.০০ টায় বাগানবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, মনিরুল ইসলাম মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বড়বিলের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁর হাত-পা থেকে রক্তক্ষরণ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনার পর কয়েকজন তাঁকে সহযোগিতা করতে এগিয়ে গেলে তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালাগাল করেন। আহত অবস্থায় মোটরসাইকেল চালানোর মতো পরিস্থিতিতে না থাকলেও তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে যেতে পারবেন বলে দাবি করেন।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!