মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ৭ জুন ২০২৬

বাগানবাজার ও নারায়নহাট ইউনিয়ন চেয়ারম্যানদের রিট আদেশ স্থগিত

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাগানবাজার ও নারায়নহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংক্রান্ত চলমান আইনি জটিলতায় নতুন মোড় নিয়েছে। উচ্চ আদালতে দায়ের হওয়া একটি সিভিল মিস পিটিশনে সাময়িক স্থগিতাদেশ দেওয়ার ফলে আপাতত প্রশাসনিক দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পালন করবেন বলে জানা গেছে।

আদালতের অনলাইন কজলিস্ট সূত্রে দেখা যায়, মামলাটির নম্বর Civil Misc Petition No. 355/2026। মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জাজ বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে শুনানি হয়।

সর্বশেষ ৪ জুন অনুষ্ঠিত শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জাজ—
“Stay till filing of the Civil Petition”
মর্মে আদেশ প্রদান করেন।

আইনি বিশ্লেষকদের মতে, এই আদেশের অর্থ হলো— পূর্বের রিট আদেশের কার্যকারিতা আপাতত স্থগিত রাখা হয়েছে এবং এখন পূর্ণাঙ্গ “Civil Petition” দাখিল করতে হবে। সেই পিটিশন দাখিল ও পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আগের আদেশ কার্যকর থাকবে না।

আদালতের কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, মামলাটির একাধিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে প্রথম শুনানির পর ২০ ও ২১ মে আরও শুনানি হয়। পরে ৩ জুন মামলাটি “Not today” হিসেবে মুলতবি করা হয়। সর্বশেষ ৪ জুন আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেন।

মামলার তথ্য অনুযায়ী, এতে পিটিশনার হিসেবে রয়েছে “Government of Bangladesh and others” এবং রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন মোঃ সাহাদাত হোসাইন।

এদিকে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে যে, আদালতের এই আদেশের পর আপাতত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব উপজেলা প্রশাসনের অধীনে পরিচালিত হবে এবং ইউএনও দায়িত্ব পালন করবেন।

তবে আইনজীবীরা বলছেন, এটি চূড়ান্ত রায় নয়। পূর্ণাঙ্গ সিভিল পিটিশনের শুনানি শেষে আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!