আপনি কি লগআউট করতে চান?
এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।
হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।
১নং বাগানবাজার ইউনিয়নের গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ আলম মাসুদ। প্রধান শিক্ষক আব্দুল মমিন মজুমদারের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ডাঃ আমির হোসেন, দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন ইউসুফ, আমির হোসেন, আজগর আলী, ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ এনাম, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা আহমেদ ও ধুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইসহাক।
বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে ইউসুফ আলম মাসুদ বলেন, ভালো রেজাল্ট বা এ+ পাওয়া ভালো কিন্তু রেজাল্ট খারাপ হওয়া মানে এই নয় যে সফল হওয়া যাবে না! কারন বিশ্ব বিখ্যাত অনেকেই খারাপ রেজাল্ট করে পরবর্তীতে সফল হয়েছেন! যেমন বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন, এ পি জে আবদুল কালাম পাইলট হতে চেয়ে বিমানবাহিনীর পরীক্ষায় ফেল করেছিলেন, আইনস্টাইন ফেল করেছিলেন সবাই পরে জীবনে বড় সফলতা পেয়েছেন। ভালো করার চেষ্টা অব্যাহত রাখতে হবে।
গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ৬৩ জন শিক্ষার্থী এসএসসি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে ইউসুফ আলম মাসুদ-এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী—লিনার ফাইল, কলম, পেন্সিল, স্কেল ও ইরেজার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক পরিবেশে সম্পন্ন হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!
আপনি যদি চুপ থাকেন,
আপনার হয়ে কে কথা বলবে?
গ্রাফ ফোরামে লগইন করুন। নির্ভয়ে আপনার মতামত প্রকাশ করুন।
অ্যাকাউন্ট নেই? এখনই যোগ দিন — বিনামূল্যে