মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ৩ মে ২০২৬

বাগানবাজারের গিয়াস উদ্দিন আল মামুন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাগানবাজারের সন্তান গিয়াস উদ্দিন আল মামুন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

গিয়াস উদ্দিন আল মামুন তার ছাত্ররাজনীতির পথচলা শুরু করেন ২০১৪-১৫ সেশনে সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নকালে। শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার কারণে তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জুলাই আন্দোলনে সম্মুখসারীতে থেকে সক্রিয় ভূমিকা রাখেন।

শিক্ষাজীবনে তিনি অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি স্কুলের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি টিউশনি করানোর মাধ্যমে নিজেকে যুক্ত রেখেছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়াও তিনি তিতুমীর কলেজ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বড়বিল এলাকার বাসিন্দা। তার পিতা ডা. করিম।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গিয়াস উদ্দিন আল মামুন বলেন, বাগানবাজার তার জন্মস্থান এবং তার আবেগ ও ভালোবাসা এই এলাকাকে ঘিরেই। তিনি বাগানবাজারবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ঝগড়া, বিভেদ, দাঙ্গা ও হাঙ্গামা থেকে বিরত থাকে এবং মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ অব্যাহত রাখে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রতি ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি, যাতে আগামী প্রজন্ম একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে পারে।

তার এই অর্জনে বাগানবাজার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!