বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রতিনিধি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও বিজিএমইএ-এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী।
সাক্ষাৎকালে দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি খাতের সম্ভাবনা, শিল্পের টেকসই উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক, টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক গুরুত্ব পায়। পাশাপাশি শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সরকারের নীতিনির্ধারণী পর্যায় ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায়ও এটি সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!