মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
রাজনীতি ২৯ জুন ২০২৬

উত্তর ফটিকছড়ি উপজেলা গঠনের প্রস্তাব নিকারের সভার আলোচ্যসূচিতে

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘উত্তর ফটিকছড়ি’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভার আলোচ্যসূচিতে স্থান পেয়েছে। বিষয়টি নিয়ে উত্তর ফটিকছড়িবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক সভা নোটিশে দেখা যায়, আগামী ১ জুলাই ২০২৬ (১৭ আষাঢ় ১৪৩৩) বুধবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ প্রস্তাবটি আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভার আলোচ্যসূচির দ্বিতীয় প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নকে সমন্বয়ে ‘উত্তর ফটিকছড়ি’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনা করা হবে। প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা হবে।

দীর্ঘদিন ধরে উত্তর ফটিকছড়ির জনগণ পৃথক উপজেলা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। স্থানীয়দের মতে, নতুন উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে, দূরবর্তী এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে এবং শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

তবে নিকারের সভায় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়া মানেই নতুন উপজেলা চূড়ান্ত অনুমোদন নয়। সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে সরকারের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।

উত্তর ফটিকছড়ি উপজেলার দাবির বিষয়টি এখন নিকারের সভায় আলোচনার অপেক্ষায় রয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দৃষ্টি এখন আগামী ১ জুলাইয়ের সভার দিকেই।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!