মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
✕

লগআউট নিশ্চিত করুন

আপনি কি লগআউট করতে চান?

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

এখন থেকে ব্রাউজার খোলার ঝামেলা ছাড়াই — সরাসরি হোম স্ক্রিন থেকে এক ট্যাপে সব খবর পড়ুন।

বাগানবাজার গ্রাফ

বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

হোম স্ক্রিনে যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ নিচের শেয়ার বাটনে ট্যাপ করুন
২ "Add to Home Screen" অপশনটি খুঁজে বের করুন
৩ "Add"-এ ট্যাপ করুন — ব্যস, হয়ে গেল!
বাগানবাজার গ্রাফ

গ্রাফ অ্যাপ ডাউনলোড করুন

অ্যাপ ডাউনলোড করতে এটি Chrome ব্রাউজারে খুলতে হবে। নিচের বাটনে ট্যাপ করুন — Chrome খুললে সেখানে আরেকবার "ডাউনলোড করুন" বাটনে চাপ দিলেই হয়ে যাবে।

১ উপরে ডান দিকে ⋯ মেনুতে ট্যাপ করুন
২ "Open in Browser" বা "Open in Safari" নির্বাচন করুন
৩ Safari-তে খুললে ডাউনলোডের অপশন দেখতে পাবেন
অপরাধ ১২ জুন ২০২৬

সম্পত্তির ভাগ চাইতে গিয়ে ভাই ও ভাতিজাদের হামলার শিকার বোন ও ভাগনিরা

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাবার সম্পত্তির অংশ দাবি করায় ভাই ও ভাতিজাদের হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ হলুদিয়া এলাকার এক নারীর বিরুদ্ধে।

আজ সকাল আনুমানিক ১০:৩০ টার দিকে দক্ষিণ হলুদিয়া ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কুলছুম বিবি মৃত আব্দুল হক পাটোয়ারীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে কুলছুম বিবি ও তার ভাই হানিফ পাটোয়ারীর মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে।

অভিযোগ রয়েছে, আজ কুলছুম বিবি তার প্রাপ্য সম্পত্তির অংশ দাবি করলে বিরোধের এক পর্যায়ে তাকে এবং তার মেয়েদের মারধর করা হয়। এতে তারা আহত হন।

ভুক্তভোগী পরিবারের দাবি, কুলছুম বিবি তার বাবার সম্পত্তি থেকে প্রায় ৩ কানি জমির অংশ দাবি করে আসছেন। তবে তার ভাই হানিফ পাটোয়ারী ওই সম্পত্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

অভিযোগ অনুযায়ী, আজকের ঘটনায় হানিফ পাটোয়ারী ও তার ছেলেরা জড়িত ছিলেন। হামলায় কুলছুম বিবি ও তার মেয়েরা আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার নিন্দা জানিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মতামত

Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত ০

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!